পঞ্চাশ পয়সায় নারকেল দেয়া আইসক্রিম
আর পঁচিশ পয়সার নাবিস্কো চকলেট
এখন আর পাওয়া যায় কিনা জানি না।
২টাকার ১ দিস্তা নিউজপ্রিন্ট কাগজ
আর ৪টাকায় ১ দিস্তা পাকশী কাগজের দিন
অনেক আগেই উঠে গেছে।
১ টাকা দামের ১টা ঘুড়ি কিনে
১টাকার ১ রীল সুতোয় মাঞ্জা দিয়ে
আকাশে ঘুড়ির প্যাচ লাগিয়ে
কাটাকাটি খেলা আর ১ টাকার ১টা
গাব গাছের লাটিম কিনে
লাটিমের কোপ খেলার প্রতিযোগিতা
এখনকার দিনের ছেলেরা হয়ত জানেই না।
আর পঁচিশ পয়সার নাবিস্কো চকলেট
এখন আর পাওয়া যায় কিনা জানি না।
২টাকার ১ দিস্তা নিউজপ্রিন্ট কাগজ
আর ৪টাকায় ১ দিস্তা পাকশী কাগজের দিন
অনেক আগেই উঠে গেছে।
১ টাকা দামের ১টা ঘুড়ি কিনে
১টাকার ১ রীল সুতোয় মাঞ্জা দিয়ে
আকাশে ঘুড়ির প্যাচ লাগিয়ে
কাটাকাটি খেলা আর ১ টাকার ১টা
গাব গাছের লাটিম কিনে
লাটিমের কোপ খেলার প্রতিযোগিতা
এখনকার দিনের ছেলেরা হয়ত জানেই না।
১১০ টাকা দিয়ে ১ টা ফুজি ফিল্ম কিনে
ইয়াশিকা ক্যামেরায় অন্ধের মত
৩৬ টা ছবি তোলার জন্য কত সতর্কতা!
আর মাত্র ৯ ছবি তোলা যাবে
আর তাই নিয়ে কত কাড়াকাড়ি।
শেষে ল্যাবে গিয়ে ফিল্মের নেগেটিভ করে দেখি
সব ফকফকে, একটা ছবিও আসেনি।
ইয়াশিকা ক্যামেরায় অন্ধের মত
৩৬ টা ছবি তোলার জন্য কত সতর্কতা!
আর মাত্র ৯ ছবি তোলা যাবে
আর তাই নিয়ে কত কাড়াকাড়ি।
শেষে ল্যাবে গিয়ে ফিল্মের নেগেটিভ করে দেখি
সব ফকফকে, একটা ছবিও আসেনি।
এই প্রজন্ম কখনওই বুঝবেনা
আজ স্মার্ট ফোনের বদৌলতে
দিনে শত শত ছবি তুলে,
পছন্দমত না হলে আবার ডিলিট।
আজ স্মার্ট ফোনের বদৌলতে
দিনে শত শত ছবি তুলে,
পছন্দমত না হলে আবার ডিলিট।
![]() |
| অমলিন শৈশব |
১টা পেন্সিল আর একটা ইরেজারের ব্যবহার
আমার জীবন থেকে যেদিন শেষ হয়ে গেছে
সেদিন থেকেই জীবনের ভুলগুলো
শুধরে নেয়ার ক্ষমতাও আমি হারিয়েছি।
আমার জীবন থেকে যেদিন শেষ হয়ে গেছে
সেদিন থেকেই জীবনের ভুলগুলো
শুধরে নেয়ার ক্ষমতাও আমি হারিয়েছি।
জীবনে সবাই বড় হতে চায়
দায়িত্বের জোয়াল যখন কাঁধেচাপা পড়ে
সবাই আবার শিশুকাল ফিরে পেতে চায়।
বড্ড নিষ্ঠুর ক্ষয়িষ্ণু এ জীবন!!
ঠিক ওয়ান ওয়ে রাস্তার মত
শুধু সামনের দিকেই এগুনো যায়।
আর পথ যত এগুবে গন্তব্য অন্তিমস্থল।
দায়িত্বের জোয়াল যখন কাঁধেচাপা পড়ে
সবাই আবার শিশুকাল ফিরে পেতে চায়।
বড্ড নিষ্ঠুর ক্ষয়িষ্ণু এ জীবন!!
ঠিক ওয়ান ওয়ে রাস্তার মত
শুধু সামনের দিকেই এগুনো যায়।
আর পথ যত এগুবে গন্তব্য অন্তিমস্থল।
স্বপ্ন গুলো মরিচিকার মত!
দৃশ্যত খুবই নিকটে
স্পর্শ করতে চাইলেই
তাড়া করে নিয়ে যেতেই থাকবে।
তবুও গতিময় জীবন স্বপ্নকে তাড়াকরে
লাগামহীন পরিকল্পনা আর
বিরামহীন সাধনায় স্পর্শ করবেই।
দৃশ্যত খুবই নিকটে
স্পর্শ করতে চাইলেই
তাড়া করে নিয়ে যেতেই থাকবে।
তবুও গতিময় জীবন স্বপ্নকে তাড়াকরে
লাগামহীন পরিকল্পনা আর
বিরামহীন সাধনায় স্পর্শ করবেই।
মাঝেমাঝে প্রতিবন্ধকতার দেয়াল টপকে,
লক্ষে পৌছানোর অদম্য বাসনা
আর নিরন্তর সাধনা মানবকে
পরিণত করে মহামানব।
লক্ষে পৌছানোর অদম্য বাসনা
আর নিরন্তর সাধনা মানবকে
পরিণত করে মহামানব।
ব্যর্থ মনোরথে ফিরে আসা মানুষ গুলো
আবারও স্বপ্ন দেখে নতুন করে।
ফিরে পেতে চায় দুরন্ত শৈশব।
যেখানে শুধুই স্বপ্নের বসতি
আর অমলিন হাসি খেলায় কেটেছে
জীবনের স্বর্ণালী সময়।
পেন্সিল থেকে বলপয়েন্ট পেনে
ফিরে আসা জীবন ইরেজার দিয়ে
আর কখনওই ভুল গুলো মুছে ফেলা যাবেনা।
মুছে ফেলা যায়না।
এটাই জীবন।
আবারও স্বপ্ন দেখে নতুন করে।
ফিরে পেতে চায় দুরন্ত শৈশব।
যেখানে শুধুই স্বপ্নের বসতি
আর অমলিন হাসি খেলায় কেটেছে
জীবনের স্বর্ণালী সময়।
পেন্সিল থেকে বলপয়েন্ট পেনে
ফিরে আসা জীবন ইরেজার দিয়ে
আর কখনওই ভুল গুলো মুছে ফেলা যাবেনা।
মুছে ফেলা যায়না।
এটাই জীবন।
১১ মে ২০১৭.

শুভ কামনা রইল ভাইয়া ।।
ReplyDelete