Pages

আমার সম্পর্কে





আমি মোকাম্মেল হক সোহেল। একজন সৌখিন লেখক এবং ভাল পাঠক। লেখালেখির ব্যাপারে কোন পেশাদারিত্ব না থাকলেও গবেষণা মূলক লেখা ভাল লাগে।

পড়াশোনার বিষয়বস্তু কৃষি হলেও বর্তমানে নামের পূর্বে কৃষিবিদ উপাধি ব্যবহারের কোন যোগ্যতা হয়নি বলে মূল্যবান এই শব্দটির কখনও করা হয়ে উঠেনি। 

জন্ম ময়মনসিংহ শহরে এবং শৈশব, কৈশর কেটেছে ব্রহ্মপুত্র বিধৌত ময়মনসিংহেই। শিশু কালে আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করে মোমেনশাহী ইসলামী একাডেমী তে ৭ম শ্রেণির পর নাসিরাবাদ কলেজিয়েট স্কুল থেকে ১৯৯৩ সালে এসএসসি সমাপ্ত করে ১৯৯৫ সালে সরকারি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইএসসি সমাপ্ত করি।পরবর্তীতে উত্তরবঙ্গের সর্ব বৃহৎ বিদ্যাপীঠ হাজী মোঃদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর থেকে ২০০১ সালে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রী নেবার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে পড়াশোনার সমাপ্তি।   
কর্মজীবন শুরু হয় ২০০৩ সালের শেষ দিকে এক্সেকিউটিভ,
ফাইজার লেবরেটরিজ(বাংলাদেশ)লি.(ইউ.এস.এ) দিয়ে এবং ২০০৫ সাল থেকে আজ অবধি স্কয়ার গ্রুপে কর্মরত আছি।

ব্যক্তি জীবনে প্রচন্ড ডানপিটে স্বভাবের হলেও পারিবারিক জীবনে স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রের জনক। কর্মসূত্রে পরিবার নিয়ে বিগত দশ বছর যাবত দেশের অন্যতম পর্যটন নগরী সিলেটে বসবাস এবং আজ অবধি সিলেটেই আছি।



No comments:

Post a Comment