Pages

রেনিটিডিন এবং পার্শ্বপ্রতিক্রিয়া


গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনের সাইড ইফেক্ট    


গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিন সেবন করার পূর্বে এই লেখাটি  আপনার পড়া উচিৎ। 

এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা ওষুধের দোকান থেকে প্রায়ই Ranitidine জাতিয় ওষুধ কিনে খাই।
বাংলাদেশে প্রায় সব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানেরই বিভিন্ন নামে Ranitidine জাতিয় ওষুধ রয়েছে। এই ওষুধ কে বলা হয় OTC DRUG মানে Over The Counter Drug আরও সহজ ভাবে বললে যে ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়াই কিনে খাওয়া যায়।
United States Food & Drug Administration(USFDA) যা সমগ্র বিশ্বে ওষুধের মান নিয়ন্ত্রণকারী নীতিনির্ধারণী সংস্থা বলা হয়ে থাকে। সংক্ষেপে সংস্থাটি কে FDA বলা হয়।
FDA বিশ্বের যেকোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ওষুধের উপর গবেষণার এখতিয়ার রাখে। এবং তারা যদি কোন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোন ওষুধের ভেতর কোন ধরনের ক্ষতিকর উপাদান পায় তবে তা আমেরিকা এবং ইউরোপের দেশ গুলোতে সেই ওষুধ বাজারজাত করতে পারবে না। বলে রাখা প্রয়োজন আমাদের দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো FDA এর নীতিমালা অনুসরণ করে ওষুধ প্রস্তুত করে।

  FDA এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে Glaxosmithkline(GSK) এর Ranitidine জাতিয় ওষুধ Zantac এ N-nitrosodimethylamine(NDMA) এর স্বল্পমাত্রায় উপস্থিতি রয়েছে। NDMA একটি হিউম্যান কারসিনোজেন। সহজ ভাষায় NDMA মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। NDMA হ'ল পরিবেশগত দূষিত মাংস, দুগ্ধজাত খাবার এবং শাকসব্জী সহ জল এবং খাবারে পাওয়া যায়।

আমাদের দেশ সহ বিশ্বের প্রায় সকল দেশের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধ Valsartan এ গতবছর NDMA এর উপস্তিতির কারণে তা ব্যান করা হয়েছে এবং উৎপাদন ও বাজারজাতকরন নিষিদ্ধ করা হয়েছিল।
FDA এর পরামর্শ মতে এসিডিটি সমস্যার জন্য ডাক্তারের পরামর্শ মতো ওষুধ সেবন করা অথবা একই কাজ করে অন্য OTC ড্রাগ সেবন করতে বলা হয়েছে। কারণ এটা এখনো গবেষণার পর্যায়ে আছে।
FDA এর বিস্তারিত লিংক...

এ সংক্রান্ত সময় সংবাদের শিরোনাম ছিল...
"গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ব্যবহৃত রেনিটিডিন জাতীয় ট্যাবলেটে জেনট্যাকে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি পাওয়া গেছে। এদিকে জেনট্যাক ছাড়াও আরো চারটির বেশি কোম্পানির তৈরি ওই ওষুধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। ইতোমধ্যে বিশ্ববাজার থেকে ওষুধটি তুলে নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।"
সময় সংবাদের নিউজে আরও বিস্তারিতভাবে লেখা রয়েছে। যা Ranitidine সম্পর্কে সম্পূর্ণ আশংকাজনক।
সময় সংবাদের লিংকঃ
যে সকল দেশ থেকে আমদানিকৃত কাচামালে তৈরী করা রেনিটিডিন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর নিষিদ্ধ করেছে তাও সময় সংবাদের অপর একটি নিউজে তা প্রকাশ করা হয়েছে। সংবাদের লিংকঃ             

পোস্টের ফেসবুকলিংক
ফেসবুকে আমি মোকাম্মেল হক সোহেল     

Mokammelsohel's Blog

I am Mokammel Sohel. I love writing, researching and spreading knowledge

No comments:

Post a Comment