Pages

এক নজরে আমাদের সবচেয়ে বেশি ট্রল করা দেশ উগান্ডা


উগান্ডা
উগান্ডা দেশটিকে নিয়ে আমরা প্রায়ই মজা করে কথা বলে থাকি। একরকম তুচ্ছতাচ্ছিল্য করেই নানারকম ট্রল করি। যদিও দেশটি সম্পর্কে আমাদের কোন রকম ধারণাই নেই।
কেমন এদেশের মানুষ! কেন তাদেরকে নিয়ে সবাই তুচ্ছতাচ্ছিল্য করে! কেন উগান্ডাকে বাচ্চা তৈরীর কারখানা বলা হয়! কেনই বা এদেশে অদ্ভুত সব আইনকানুন প্রচলিত আছে! তাই আজকের লেখার উদ্দেশ্য উগান্ডা কে নিয়ে।
উগান্ডা পূর্ব আফ্রিকার হৃদ প্রধান অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত একটি মুসলিম প্রধান দেশ। দেশটিকে ঘিরে রয়েছে এডওয়ার্ড লেক, আলবার্ট লেক এবং বিশ্বের অন্যতম বৃহৎ ভিক্টোরিয়া লেক। রাজধানী কামপালা দেশের বৃহত্তম নগরী। দেশটির আয়তন ২লাখ ৪১ হাজার ৩৮ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৪ লাখ ৮৮ হাজার। ইংরেজি এবং সোয়াহিলী তাদের প্রধান ভাষা। মুদ্রার নাম সিলিং যা আমাদের ১টাকার সমান প্রায় ৪৩ সিলিং।
দেশটি দরীদ্র হলেও এদেশে বহিরাগতদের সংখ্যা কম নয়।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের অন্যান্য অনেক দেশের মানুষ এখানে আসে কর্মসংস্থানের জন্য।
উগাণ্ডার আইনশৃঙ্খলা অনেক কঠিন। এদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় ভারী অস্রহাতে চলাফেরা করে এবং ক্রিমিনালদের বিরূদ্ধে তাদের সবসময়ই ক্রসফায়ারের অনুমতি আছে। জোর পূর্বক ধর্ষন ব্যাতিত অন্যান্য সকল সম্পর্ক এদেশে বৈধ। উগাণ্ডায় ধর্ষনের হার খুবই কম।
উগান্ডার প্রায় সব মানুষের গায়ের রং কালো কিন্তু তারা অত্যন্ত সরল ও উদার প্রকৃতির। তারা যেকোনো মানুষকে খুব সহজেই বিশ্বাস করে এবং সরল মনে মিশে যায়। তারা অত্যন্ত হাসিখুশি ও রসিক প্রকৃতির।
কলা ও ভুট্রা এদেশের জাতীয় খাবার। তারা দিনে তিন বেলা কলা ও ভুট্রা খায় এবং সাথে বিভিন্ন প্রকার নাস্তা থাকে।
কলা, আনারস ও এভোকাডো উৎপাদনে উগাণ্ডা বিশ্বের প্রথম সারির দেশ।
উগাণ্ডার প্রত্যেক বাসাবাড়ি এবং আবাসিক হোটেল গুলোতে প্রটেকশন ব্যাগ বা কনডম রাখা বাধ্যতামূলক। এজন্য প্রতি সপ্তাহেই সিটি কর্পোরেশন থেকে লোকজন এসে চেক করে এবং কোথাও তা না পাওয়া গেলে দেশের আইন অনুযায়ী গুণতে হয় মোটা অংকের জরিমানা।
আগেই বলেছি এদেশের মানুষ অত্যন্ত সরল প্রকৃতির। তারা আনন্দ ও মজা করে জীবন কাটাতে ভালবাসে। শনিবার তাদের সরকারি ছুটির দিন এবং এদিন তারা পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক ও নাচ গান করে আনন্দের সাথে সময় কাটায়।
উগান্ডার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ। কেউ অপরিচিত কোন এলাকায় বেড়াতে গেলে তারা নিজ দায়িত্বে তাদের সেবা করার জন্য এগিয়ে আসে। ব্যাপার টা অনেকটা এমন যেন দীর্ঘদিনের পরিচিত কোন আত্নীয় স্বজন বেড়াতে এসেছেন। আপনি উগাণ্ডায় গেলে যদি তারা আপনাকে তেলে ভাজা ঘাসফড়িং খেতে দেয় তাহলে ভাববেন আপনি তাদের স্পেশাল গেস্ট। শুধু মাত্র বিশেষ বিশেষ মানুষের জন্যই তারা খাবারের এই মেনুটি রান্না করে থাকে।
উগাণ্ডা ২০১২ সালে বিশ্বের সেরা ট্যুরিস্ট স্পটের স্বীকৃতি লাভ করে। সৌন্দর্যের জন্য উগাণ্ডাকে " আফ্রিকার মুক্তা" বা "পার্ল অব আফ্রিকা" বলা হয়। উগাণ্ডায় গাছ কাটা নিয়ে একটি আইন প্রচলিত আছে.. কেউ যদি একটি গাছ কর্তন করে একই সময়ে তাকে তিনটা গাছ লাগাতে হবে।
উগাণ্ডার মোট জনসংখ্যার ৫০ ভাগের বেশি মানুষের বয়স ১৪ বছরের নিচে। তাই উগাণ্ডাকে বিশ্বের সবচেয়ে তরুণ দেশ বলা হয়ে থাকে।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য উগাণ্ডা বিশ্বে অনেক উপরের সারির দেশ। ভিক্টোরিয়া লেক বিশ্বের সবদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণীয় একটি প্রিয় ট্যুরিস্ট স্পট।
উগাণ্ডা দেশ দেখতে যেমন সুন্দর!
এদেশের মানুষ গুলোও যেন প্রকৃতির মতই সরল।
মোকাম্মেল হক সোহেল
২২.০৫.২০২০.
তথ্যঃ উইকিপিডিয়া, গুগল, ইউটিউব।
পোস্টের ফেসবুক লিংক  

ফেসবুকে আমি মোকাম্মেল হক সোহেল   

Mamun Mehedee

I am Mokammel Sohel. I love writing, researching and spreading knowledge

No comments:

Post a Comment