অনেকদিন আগেই বলেছিলাম ভাল মানুষের একটা তালিকা করছি!! যেখানেই যাকে ভালো কিছু করতে দেখি তাকেই নোট বইয়ে এন্ট্রি করছি! সংক্ষেপে একটা নাম লিখে তার বর্ণনা দিয়ে রাখছি!
আমার বন্ধু ফখরুল সাহেবের স্ত্রীর ধারণা তার স্বামী দ্বিতীয় আরেকটা বিয়ে করেছেন। এই নিয়ে সন্দেহ করেই দীর্ঘ ২৩ বছর সংসার করেও তার সন্দেহ দূর হয়নি! দুঃখ করে প্রায়ই বলেন কিন্তু কখনোই ধরতে পারেননি।
গোয়েন্দা হিসেবে কাজ করার জন্য আমার সহযোগিতা চাইলেন। মাসের ২ তারিখ বেতন উঠিয়ে দুপুর ৩ টায় অফিস থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন ফখরুল সাহেব। সন্দেহের তীর ছুড়তে গিয়ে কল দিলাম তার স্ত্রীকে। তার স্ত্রী দ্রুত প্রাইভেট কার নিয়ে আমাদের অফিসের পাশে অপেক্ষা করতে লাগলেন। আমরা কারে বসে সামনে চলন্ত রিকশা কে ফলো করতে লাগলাম। ফখরুল সাহেব এক মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে মিষ্টি কিনে খুব হাসি হাসি মুখ নিয়ে আবার রিকশায় বসলেন!
পেছন থেকে আমরা তাকে ফলো করছি!
এক বাসার সামনে রিকশা এসে দাড়ালো।
পেছন থেকে খুব সাবধানে গাড়ি থেকে নেমে তার পেছন পেছন গিয়ে দেখি অনাথ আশ্রমের শিশু গুলোর মুখে নিজ হাতে মিষ্টি তুলে দিচ্ছেন ফখরুল সাহেব! আর ছোট শিশু গুলো লাফিয়ে লাফিয়ে হাততালি দিচ্ছে! দৃশ্যটা দেখার পর মনে হচ্ছিল আমার জীবনে প্রথম কোন মহামানব কে নিজ চোখে দেখছি! তাই নোট বইয়ে ফখরুল সাহেবের নাম দিলাম মহামানব!!

১০৯ বছর বয়সী গহের আলী শুধু পথিকদের ক্লান্তিতে বিশ্রাম নেবার কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে গাছ লাগিয়ে আসছেন। শুরুতে দিনমুজুরী করলেও একসময় বয়সের ভারে ভিক্ষা করা শুরু করেন গহের আলী, কিন্তু গাছ লাগানো থামান নাই। ভিক্ষা চাওয়ার সময় মানুষের বাড়ি থেকে তালের আঁটি চেয়ে নিতেন তিনি।
এখন সেইসব বাড়ির কিশোররাই গহের আলীর লাগানো গাছ থেকে তাল পেড়ে খায়। এই গহের আলীর নাম দিলাম
মানচিত্র!
এখন সেইসব বাড়ির কিশোররাই গহের আলীর লাগানো গাছ থেকে তাল পেড়ে খায়। এই গহের আলীর নাম দিলাম
মানচিত্র!
শাহবাগে একটা ছেলেকে দেখলাম বসে বসে ফুলের মালা বানাচ্ছে। পাশে এক ছোট মেয়ে বসে আছে।মেয়েটার লাল চুল আর পরনে ছেড়া জামা ছেলেটা মেয়েটাকে ফুল দিয়ে মালা বানিয়ে দিচ্ছে আর বলতেছে, কষ্টের টাকা দিয়ে ফুল কিনে মালা বানায়া দিতেছি সব বিক্রি করে আসবি, আর বিক্রি শেষ করে ভাত খাবি আর যদি তোরে দেখি ভিক্ষা করতে তাইলে তোর খবর আছে! বিকেলে কাজ শেষে স্কুলে চলে আসবি! বুঝছিস? মেয়েটা মাথা নেরে বুঝে ফুল হাতে চলে গেলো। আমি ছেলেটাকে বললাম, ভাই ফুল কিনে না দিয়েতো আপনি গমেয়েটাকে খাবার কিনেই দিতে পারতেন! ছেলেটা বলল, ভাই আমি দশ বারোটা ছেলে মেয়ে পড়াই এদের সবাইকে নিজের পকেটের টাকা দিয়ে খাবার কিনে দেয়ার সামর্থ্য আমার নাই, তাই এদের ফুল কিনে মালা বানিয়ে দেই তাতেই এদের খাবার হয় আর যে টাকা বাচে তা দিয়ে এরপর দিন আবার ফুল কিনে দেই! আর বিকেল হলে এদের পড়তে বসাই। ছেলেটার নাম ভালো মানুষের লিষ্টে উঠানোর আগে তার হাত ছুয়ে দেখলাম।ভালো মানুষের ছোয়ায় নিজে যদি ভালো হই! ছেলেটার নাম দিলাম জাগ্রত বাংলাদেশ!
ভালো মানুষের তালিকায় নাম দিলাম নিমতলি আর বনানীর অগ্নিকান্ডের সেই দমকল বাহিনীর সদস্যদের!
যারা শুধু পানি দিয়ে আগুন নেভানোর দায়িত্ব নেয়নি!
কাধে বেধে দশতলা থেকে নিচে এনে উদ্ধার করেছিল
আহত বাংলাদেশ কে!
যারা শুধু পানি দিয়ে আগুন নেভানোর দায়িত্ব নেয়নি!
কাধে বেধে দশতলা থেকে নিচে এনে উদ্ধার করেছিল
আহত বাংলাদেশ কে!
ভাল মানুষের তালিকায় যোগ হলো দিনাজপুরের ডাক্তার বসন্ত কুমারের নাম! যিনি যিনি নামমাত্র টাকায় বিগত ৫৩ বছর যাবত আহত বাংলাদেশের চিকিৎসা করে চলেছেন।
যোগ হল হাসানের নাম। রং তুলি দিয়ে ছড়িয়ে দিচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন!! যেখানে পারছে লিখে যাচ্ছে "যৌতুক নেয়া আর ভিক্ষা চাওয়া এক জিনিস"!!
যোগ হল হাসানের নাম। রং তুলি দিয়ে ছড়িয়ে দিচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন!! যেখানে পারছে লিখে যাচ্ছে "যৌতুক নেয়া আর ভিক্ষা চাওয়া এক জিনিস"!!
ভাল মানুষের তালিকায় নাম উঠে অধ্যাপক ডাঃ সায়েবা আক্তারের যিনি অবসরকালীন প্রভিডেন্ট ফান্ডের ৩৫ লাখ টাকা ভেঙে অসহায় ফিস্টুলা রোগীদের জন্য রাজধানীর মগবাজারে মামস ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন যেখানে তিনি বিনামূল্যে লাখ টাকার অপারেশন করেন!
ভাল মানুষের তালিকায় নাম উঠে গান গেয়ে বড় দুই বোনের বিয়ে দেয়া ময়মনসিংহের শফিকুলের, রাজশাহীর গোল্লাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদের, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডানের, অস্ট্রেলিয়ার সিনেটরের মাথায় ছুড়ে মারা সেই ডিম বালক উইল কনোলির, রাজধানী ঢাকার রিকশা চালকদের বিদেশি বন্ধু মাইকোর!
নাহ্! ভালোমানুষের সংখ্যাতো এত কম না!
নোট বইয়ে একের পর এক নাম যোগ হচ্ছে!
আচ্ছা এই ভালোমানুষের নাম গুলো দিয়ে কি করবো?
এই ভালোমানুষের নামের নোট বইটা তুলে দিব ছেলেমেয়ের হাতে!
বলবো শোনো পোলাপান!
ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই! জীবনে কিছু হতে হলে নোট বইয়ের এই মানুষ গুলার মত হইও!যদি কখনো রাস্তায় এই মানুষ গুলার সাথে দেখা হয় দৌড়ে গিয়ে তাদের হাত ছুয়ে বলবে, "আমার মাথায় হাত রেখে একটু দোয়া করবেন, যেন আমি মানুষ হই"!!
জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আগে মানুষ হওয়াটা খুব জরুরি! খুউব!!

ফেসবুকে আমি মোকাম্মেল হক সোহেল
০৯ জুলাই ২০১৯

No comments:
Post a Comment