![]() |
| বাংলাদেশ |
১২ টা গ্লাসে ১২ ধরনের জুস তৈরী করে আপনাকে বলা হলো টেস্ট করে দেখুন কোন জুসের স্বাদ কেমন!
স্বাভাবিক ভাবেই আপনি ১টা ১টা করে গ্লাস নিয়ে খুব অল্প কিছু জুস মুখে নিয়ে স্বাদ নেবার চেষ্টা করবেন!
কোন একটা গ্লাসের পুরোটা খেয়ে ফেলবেন না!
১২ টা গ্লাসের সব গুলোই যদি পুরো খালি করে টেস্ট করতে চান হয়তো সর্বোচ্চ ৪/৫ টা শেষ করতে পারবেন!
কিন্তু আপনাকে যে কাজ দেয়া স্বাদ পরীক্ষা করার জন্য তা আর সম্ভব হবেনা।
আমাদের দেশে কিছুদিন পর পর একটা নতুন ইসু দেখা দেয়। যেমন ধরুন..
কিছুদিন চললো বালিশ কান্ড তারপর আসলো রিফাত হত্যা, কিছুদিন চললো কল্লা কাটা গুজব, প্রিয়া সাহাও কম যায়নি, ডেঙ্গু তো আমাদেরকে নাস্তানাবুদ করে দিচ্ছে, তারপর আসলো চামড়া সিন্ডিকেট, সবশেষে তাহেরি আর ডিসি সাহেব মিলে তো অনেক বিনোদন দিল!

যখন যা আসে আমরা সবাই মিলে খুবই উৎসাহ নিয়ে ঝাপিয়ে পড়ি! কিন্তু কোনটাই ঠিক মতো শেষ করতে পারিনা! শুধু টেস্ট করি!! বা ১২ গ্লাস শরবত থেকে ২ গ্লাস সম্পূর্ণ খাওয়া শেষ করে বাকি ১০ গ্লাসের স্বাদ কেমন ছিল তা আর জানা হয়ে উঠে না!
আমরা এখন এভাবেই অভ্যস্ত! ভয়াবহ আগুনে ১০০/১৫০ মানুষ মারা গেলেও আমাদের এখন আর ঈস!! আহারে!!
ছাড়া খুব বেশি ফিলিংস হয় না!
আমাজন রেইন ফরেষ্ট দাবানলে জ্বলছে এগুলো আমাদের জন্য ভাবনার কোন কারণ নেই!
একজন বাচ্চা সহ যে রোহিঙ্গা দম্পতি বাংলাদেশে আশ্রয় নিয়েছিল গত দুই বছরে আরও দুইটা পয়াদা করেছে এসব
এখন স্বাভাবিক ব্যাপার!

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর কোন একটা বিশ্ববিদ্যালয় বিশ্বের র্যাংকিং এ এক হাজারের ভেতর নেই!
এটা নিয়ে আমাদের বিরাট ক্ষোভ আছে কিন্তু কেন নেই
তা জানা নেই!
এটা নিয়ে আমাদের বিরাট ক্ষোভ আছে কিন্তু কেন নেই
তা জানা নেই!
আজকে খবর দেখলাম ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) এর সেইফ সিটি ইনডেক্স (এসসিআই) এর সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় নিচের দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা। গতবারের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার এবার দুই ধাপ উন্নতি হয়েছে। এসব নিয়ে ফালতু সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই! ভাববার কোনো অবকাশ তো দূরের কথা!!
সন্তানের সরকারি চাকরির জন্য বাপ মায়েরা যেকোনো ধরনের অপকর্ম করে সন্তানকে প্রতিষ্ঠিত করাতে কোন
লজ্জা শরম নেই! সরকারি অফিস যেমন কাস্টমস, পাসপোর্ট, ভূমি, কোর্ট-কাচারী, শিক্ষা অফিস এমন কোন অফিস নেই যেখানে অলিখিত ঘুষ বানিজ্য চলেনা!
হয়রানির ভয়ে আমরাও ঘুষ দিয়েই কাজটা সহজে সমাধান করতে অভ্যস্ত হয়ে গেছি!
যে ছেলে ১৫/২০ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল সে হয়তো ভাবে! আমার চাকরি নিতে যে টাকাটা খরচ হয়েছিল তা উঠিয়ে আর ঘুষ নেব না! যে পুরুষ একবার পতিতালয়ে যায় সে আর কোনদিন তার অভ্যাস পরিবর্তন করতে পারে না!

আমি যানি না বিশ্বের আর কোন কোন দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ধরার জন্য দেশে দুর্নীতি দমন কমিশন এর মতো আলাদা আরও একটা অফিস আছে!!
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিশাল বড় বড় অপরাধ করার পরও কোন সরকারি চাকরি জীবির চাকরি চলে যেতে দেখিনি! চাকরিতে পূনর্বহালের এই সিস্টেম সরকারি চাকরি জীবিদের দুর্নীতিতে আগ্রাসী ভূমিকা পালন করছে!
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিশাল বড় বড় অপরাধ করার পরও কোন সরকারি চাকরি জীবির চাকরি চলে যেতে দেখিনি! চাকরিতে পূনর্বহালের এই সিস্টেম সরকারি চাকরি জীবিদের দুর্নীতিতে আগ্রাসী ভূমিকা পালন করছে!
১২ গ্লাস জুস আপনি একবারে খেতে পারবেন না!
আপনার পেট ফুলে ফেঁপে বমি হয়ে যেতে পারে!
ঘুষ খেলে তো আর পেট ভরে না! ইচ্ছামত খাওয়া যায়!
কতো টাকার প্রয়োজন আপনার!
দাফনের কাপড়ের তো এতো দাম না!
আপনার পেট ফুলে ফেঁপে বমি হয়ে যেতে পারে!
ঘুষ খেলে তো আর পেট ভরে না! ইচ্ছামত খাওয়া যায়!
কতো টাকার প্রয়োজন আপনার!
দাফনের কাপড়ের তো এতো দাম না!
এই যে রাত চারটার সময় বসে বসে এসব ফালতু কথা লিখছি এসব তো আর কোন কাজে আসবেনা!
তাই নিজেকে প্রায় সময়ই পাগল মনে হয়!
আসলেই আমি একটা পাগল! উন্মাদ!!
কম্বল থেকে লোম পরিস্কার করতে গেলে কম্বলের কিছু থাকবেনা জেনেও কেন আমি কম্বলের লোম পরিস্কারের
চিন্তা করি! আমি শালা আসলেই একটা পাগল!!
তাই নিজেকে প্রায় সময়ই পাগল মনে হয়!
আসলেই আমি একটা পাগল! উন্মাদ!!
কম্বল থেকে লোম পরিস্কার করতে গেলে কম্বলের কিছু থাকবেনা জেনেও কেন আমি কম্বলের লোম পরিস্কারের
চিন্তা করি! আমি শালা আসলেই একটা পাগল!!
মরার আগে যদি জানতে পারতাম দেশে কোন খারাপ মানুষ নাই! ঘুমের ভেতর যে স্বপ্নটা প্রায়ই দেখি মরে গিয়ে শেষ ঘুমে সেই স্বপ্নটা বোধহয় অনেক লম্বা হতো!
৩০ আগস্ট ২০১৯
পোস্টের ফেসবুক লিংক
ফেসবুকে আমি মোকাম্মেল হক সোহেল

ভাল হয়েছে লেখাটি ভাইয়া
ReplyDelete